চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় Education Development and Services (EDAS)-এর জরুরি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজ, ১৭ জুলাই ২০২৬, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ও খানখানাবাদ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ১,০০০ গরম রান্না করা খাবার (Hot Cooked Meals) বিতরণ করা হয়েছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্য চাহিদা পূরণ এবং তাদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হয়।
EDAS-এর স্বেচ্ছাসেবক দল দুর্গত এলাকায় উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাবার পৌঁছে দেয় এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেয়। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনভিত্তিক মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে EDAS।
Education Development and Services (EDAS) continues its emergency humanitarian response for communities affected by the recent floods in Chattogram.
Today, July 17, 2026, EDAS distributed 1,000 hot cooked meals among flood-affected families in Sadhanpur and Khankhanabad Unions of Banshkhali Upazila, Chattogram. The initiative was undertaken to address the immediate food needs of families affected by the flooding and to provide timely humanitarian assistance during this difficult period.
EDAS volunteers were present in the affected areas to distribute the meals and assess the overall condition of the affected communities. EDAS remains committed to standing beside vulnerable people during emergencies and will continue its relief efforts based on the needs of the affected population.

