অনুষ্ঠিত হলো লাইফ স্কিলস ক্যাম্পিং ২০২৬

২২ থেকে ২৬ অক্টোবর ২০২৬ তারিখে ৫৩৪ জন শিশু-কিশোরের অংশগ্রহণে সফলভাবে অনুষ্ঠিত হয় লাইফ স্কিলস ক্যাম্পিং ২০২৬। “নিজেকে গড়ো, গড়তে শেখাও” প্রতিপাদ্যে গাজীপুরের রাঙ্গামাটি রিসোর্টে আয়োজিত এই ৫ দিনব্যাপী ক্যাম্পে অংশ নেয় ৩৫০ জন ছাত্র ও ১৮৪ জন ছাত্রী। ক্যাম্পে ছিল জীবন দক্ষতা, ধর্মীয় চর্চা, শারীরিক প্রশিক্ষণ ও নৈতিক উন্নয়নমূলক নানা কার্যক্রম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অংশগ্রহণকারীদের ৬টি গ্রুপ ও ২৪টি সাব-গ্রুপে বিভক্ত করে শৃঙ্খলাবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পে জীবনদক্ষতা বিষয়ক আলোচনা ও কর্মশালা, রিফ্লেকশন সেশন, প্রতিযোগিতা, জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ, শরীরচর্চা এবং নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা বিশেষ গুরুত্ব পায়। চিড়িয়াখানা, মেট্রোরেল, সংসদ ভবন, মিলিটারি মিউজিয়াম ও নন্দন পার্ক ভ্রমণ শিশুদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। প্রত্যেক অংশগ্রহণকারীকে স্কুল ব্যাগ, জুতা, হাতঘড়িসহ প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়। এই ক্যাম্প শিশুদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

From 22 to 26 October 2026, Life Skills Camping 2026 was successfully conducted with the participation of 534 children and adolescents, including 350 boys and 184 girls. Organized under the theme “Build Yourself, Learn to Build Others” at Rangamati Resort, Gazipur, the five-day camp featured a wide range of activities focusing on life skills development, religious practice, physical training, and moral values. Participants from across Bangladesh were systematically divided into six groups and twenty-four sub-groups to ensure disciplined and effective program implementation. Key components of the camp included life skills discussions and workshops, reflection sessions, competitions, congregational daily prayers, physical exercise, drama, and cultural performances. Educational tours to the zoo, the metro rail, the Parliament Building, the Military Museum, and Nandan Park added joy and enrichment to the participants’ experience. Every participant also received a school bag, shoes, a wristwatch, and other essential gift items. The camp will serve as an important source of inspiration for the children’s future personal development.

#LSC_2026 #EDAS